POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে স্বামীর সাথে অভিমান, মা-মেয়ে’সহ তিনজনের বিষপান: মায়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪ | সময়: ৪:৫১ অপরাহ্ণ

হাজীগঞ্জে প্রবাসী স্বামীর সাথে বাকবিতন্ডার জেরে একই পরিবারের মা-মেয়ে’সহ তিনজন বিষপান করেছে। এ ঘটনায় মা তানিয়া আক্তার(২৫) মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় দুই মেয়ে তাবাচ্ছুম (৮) ও ফাতেমা (২.৫) কে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার রাতে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর খামার বাড়ীতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মালেশিয়া প্রবাসী স্বামী কাউছারের সাথে মুঠোফোনে কোনো একটা বিষয় নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়। পরে অভিমান করে স্ত্রী তানিয়া আক্তার দুই মেয়েকে বিষপান করান এবং নিজেও বিষপান করেন। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মৈশাইদ গনি পাটোয়ারী বাড়িতে সিলিংফ্যানের সাথে ফাঁস দিয়ে আয়েশা আক্তার (২০) একজন আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ধড্ডা গ্রামের মো. মাহবুবের সাথে বিবাহ হয় আয়েশার। গেলো একসপ্তাহ আগে স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ি চলে যায় আয়েশা। স্বামীর সাথে অভিমান করেই আত্মহত্যা করে আয়েশা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, দুইটি ঘটনায় তিনি অবগত রয়েছেন। পৃথক দুইটি অপমৃত্যুর মামলা হবে

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন