কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন রামপুর এলাকায় ২০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাতে দক্ষিণ থানাধীন রামপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দৌলা গ্রামের আজাহার উদ্দিনের ছেলে মোঃ তুহিন (৩৫) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পাচরা গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ জুয়েল।
র্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রনন/নি