POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে মিলল দুই হাজার কেজি জাটকা: আটক তিন

মাজহারুল ইসলাম অনিক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ | সময়: ২:৫৮ অপরাহ্ণ

যাত্রীবাহী এমবি ফারহান-৮ লঞ্চ থেকে ২ হাজার কেজি জাটকাসহ তিন জন কে আটক করেছে চাঁদপুর হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ি।

সোমবার দুপুরে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে
অতিরিক্ত ডিআইজি ও  চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এবং চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন শিকদার অসহায়, গরিব, দুস্থ ও এতিমখানায় জব্দকৃত মাছগুলো বিতরণ করেন।

আটককৃতরা হলেনঃ ভোলা জেলার মনপুরা এলাকার মোঃ ফারুক (৪৭), মোঃ পারভেজ (২৪) ও মোঃ রিয়াদ (১৯)।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা হতে ঢাকাগামী এমভি ফারহান-৮ লঞ্চ হতে ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছসহ ৩ জনকে আটক করা হয়।

অতিরিক্ত ডিআইজি ও  চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম বলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল কর্তৃক জাটকা নিধন প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা নিধনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন