POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে অভিমানে কিশোরের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ | সময়: ৬:৫০ অপরাহ্ণ

ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে সাকিব আহাম্মেদ শুভ (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। 

রোববার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে থানার পিছনে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শুভর বাবা জিহাদ বেপারী জানান, আমার বাড়ি বরিশাল জেলায় হলেও ব্যবসায়ীক সূত্রে ফরিদগঞ্জে দীর্ঘ কয়েক বছর অবস্থান করছি। শুভ পড়াশোনা করতো, কিন্তু করোনার পরে সে আর পড়াশোনা করে নাই। সে মাঝে মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠান হাজী নান্না বিরিয়ানিতে সময় দিতো, শুভর অতিরিক্ত জেদ ছিলো। শনিবার রাতে বিভিন্ন বিষয়ে তাঁকে ডাক দোহাই দেই, পরে সে অভিমান করে বাসায় গ্রীলের সাথে ফাঁস দেয়। অনেক ডাকা-ডাকির পরে কোন সাড়া না দেওয়ায় আমরা দরজা ভেঙ্গে রুমের ভেতরে প্রবেশ করে দেখি সে জানালার সাথে ঝুলে আছে। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার ঘটনায় আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি, পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন