POPULAR BD NEWS
Popular BD News Logo

জামিন পেলেন মুফতি আলাউদ্দিন জিহাদী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০ | সময়: ৮:১৪ অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদী জামিনে মুক্ত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর ( রোববার ) জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন।জামিনের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটূক্তির অভিযোগে এনে দেওভোগ মাদ্রাসার খতিব হারুনুর রশীদ বাদী হয়ে মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা করা হয়। ওই মামলায় গত ২০ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় পুলিশ একদিনের রিমান্ডে নিয়েছিল মুফতি আলাউদ্দিন জিহাদীকে।

এদিকে জিহাদীর মুক্তি দাবীতে গণজমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ২৭ সেপ্টেম্বর রোববার ভোর ৬টা হতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ১৪৪ ধারা জারি থাকবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন সাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়, আহলে সুন্নত ওয়াল জামাত নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকাতে সভার আয়োজন করে। এছাড়া আরেকটি পক্ষও সভার ডাক দেয়।

এ অবস্থায় পরিস্থিতি ঠিক রাখতে সিটি করপোরেশন ভবন হতে চাষাঢ়া শহিদী মিনার ও খানপুর ৩০০ শয্যা এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এখানে কোন প্রকার জটলা, মিছিল মিটিং, সমাবেশ, যে কোন ধরনের অস্ত্র বহন, সন্দেহজনক ঘোরাফেরা নিষিদ্ধ।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন