শাহরাস্তি থানার পরানপুর এলাকায় অভিনব কায়দায় পেটের ভিতরে করে মাদক পরিবহণের সময় সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র্যাব-১১।
শনিবার দিবাগত রাতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন পরানপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতারকে করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী শাহরাস্তি থানার পরানপুর গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ মনির হোসেন (২৯)।
র্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।