রমজান মাসের আগেই ভারত থেকে দেড় লাখ টন পেঁয়াজ ও চিনি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। রাজধানীর সচিবালয়ের রোববার দুপুরে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পণ্য আনা নেওয়ায় প্রয়োজনে পরিবহণ ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়, তেমনি পণ্য পরিবহণের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। যাতে দ্রব্যমূল্য ঠিক থাকে।
রোজায় কোনো পণ্যের ঘাটতি হবে না জানিয়ে প্রতিমন্ত্রী ভোক্তাদের আশ্বস্ত করে বলেন, রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করেছে।
রনন/নি