POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিদেশী মদ’সহ সজীব গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ | সময়: ৪:৩৯ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লালবাগ চৌমুহনী এলাকায় ৩৪ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লালবাগ চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ বোতল বিদেশী মদ’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার লালবাগ গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে মোঃ সজীব হোসেন (১৯)।

 

র‌্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন