বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি চার লাখ চার হাজার ৬৩৭ পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এছাড়া, রাজশাহীতে দুই লাখ ২৪৫, কুমিল্লায় এক লাখ ৮০ হাজার ৫২৭, যশোরে এক লাখ ৫৯ হাজার ৩৭১, চট্টগ্রামে এক লাখ ৪৫ হাজার ৫৯০, বরিশালে ৮৮ হাজার ৫৮৬, সিলেটে এক লাখ নয় হাজার ৪১২, দিনাজপুরে এক লাখ ৯৯ হাজার ৪৩৬ এবং ময়মনসিংহে এক লাখ ১৯ হাজার ৭৫ জন।
এছাড়া, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে দুই লাখ ৯০ হাজার ৯৪০ জন। তাদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। আর কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৮৪১ এবং ছাত্রী ৩১ হাজার ৫৩২ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা আয়োজনের দায়িত্ব পালন করছে।
গত এক যুগ ধরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু ২০২০ সালের পর কোভিড মহামারি এসএসসি পরীক্ষার সূচি এলোমেলো করে দিয়েছিল। তিন বছর পর মাধ্যমিক পরীক্ষা আবার ফেব্রুয়ারিতে ফিরল।