POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাস ব্যাপী কুটির শিল্পপণ্য মেলার উদ্বোধন

হাসান আহমেদ | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | সময়: ৭:৪৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জে কুটির শিল্পপণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় হাজীগঞ্জ বালুর মাঠে মাস ব্যাপী তাঁত বস্ত্র ও কুটির শিল্পপণ্য মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি।
মেলায় মোট ৫০ টি শীতবস্ত্র, হস্ত ও কুটির শিল্পের স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্টলগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এবং এ মেলা চলবে আগামী ১০ মার্চ পযন্ত।
নিরাপত্তার স্বার্থে মেলায় ১৬টি সিসি ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য একজন কন্ট্রোল রুমে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন।
পরে মেলার আয়োজক প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. রাজু হোসেন, সাবেক ছাত্রনেতা নজরুল হোসেন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু হোসেন, ৫নং সদর ছাত্রলীগের সভাপতি রেজাউল হোসেনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা।
এএসসি/নি
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন