POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও ইব্রাহিমিয়া কারিমিয়া মাদ্রাসায় ২৫ তম মাহফিল সম্পন্ন

আলমগীর কবির | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | সময়: ২:২৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইব্রাহিমিয়া কারিমিয়া ক্বেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগ ১১ও ১২ ফেব্রুয়ারী ২ দিন ব্যপী ২৫তম বার্ষিকী মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে।

দুই দিনের মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মোঃ মনির হোসেন পাটোয়ারী।

প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন ঢাকা গাউছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ নজরুল ইসলাম তালুকদার ,

দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন চাদঁপুর জজ কোটের আইনজীবি আলহাজ্ব মোঃ আঃ হান্নান কাজী, বিশেষ অতিথি কাতার প্রবাসী আলহাজ্ব মোঃ আঃ মালেক খান, নারায়নগঞ্জখান ফম হাউজের মালিক মোঃ সাইফুল ইসলাম খান।

প্রথম দিন বয়ান করেন প্রিন্সিপাল মাওলানা মোঃ আঃ মতিন নারায়ানগন্জ, মাওলানা জালাল বিন মাজহাব, মাওলানা ফরিদ আহমেদ খান।

২য় দিন বয়ান করেন শয়েখ উজানী আল্লামা এহ্তারামুল হক, খতিব মুফতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মুফতি মাহাদী হাসান সখিপুরী, মাওলানা হাফিজুর রহমান চাঁদপুরী। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহ্তামিম মাওলানা হাবিবুর রহমান চাঁদপুরী।

এএসসি/নি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন