POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মিজানুর রহমান তালুকদারের মনোনয়ন ফরম সংগ্রহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪ | সময়: ৭:০০ অপরাহ্ণ

রাজারগাঁও ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদার।

 

রবিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

 

প্রার্থী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদার বলেন, গেলো ২০১১, ২০১৬, ২০২১ সালের নির্বাচনে আমাকে ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য প্রস্তাব দিলেও আমি নির্বাচন করতে রাজি হইনি কিন্তু এই উপ নির্বাচনে এলাকার মানুষ ইচ্ছায় তাদের উন্নয়নে, তাদের যাবতীয় খরচে মনোনয়ন পত্র ক্রয় করি।

তিনি আরও বলেন, এই উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি জনগনের ভোটে নির্বাচত হলে রাজারগাঁও ইউনিয়নকে মাদকমুক্ত, নিজ উদ্যোগে এলাকায় উন্নয়নে কাজ এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে রাজারগাঁও ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবো।

 

এ সময় তিনি রাজারগাঁও ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণের ভোট প্রত্যাশা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন