POPULAR BD NEWS
Popular BD News Logo

ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বিঘ্নিত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪ | সময়: ৬:৫২ অপরাহ্ণ

চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ফেনী রেলস্টেশনে সাগরিকা এক্সপ্রেস ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।

 

শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

 

ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌছে মেরামতের কাজ শুরু করবে ওই ট্রেনটি। এ ‍দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিতি হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওই স্টেশন মাস্টার।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন