POPULAR BD NEWS
Popular BD News Logo

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সুমন আহমেদ | প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪ | সময়: ৭:৩৫ অপরাহ্ণ
মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,
তিনি বলেন, উচ্চ শিক্ষা গ্রহণ করতে হলে প্রাথমিক শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষার লক্ষ্যস্থলে পৌছা সম্ভব হবে। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
সহকারী শিক্ষক আয়াত আলীর সঞ্চালনায় আলোচনা সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আলহাজ আরিফ উল্লাহ সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহমেদ মুন্সি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সবুজ মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল হক খান, নূর মোহাম্মদ সবুজ, সিরাজুল ইসলাম, আইয়ুব আলী, জহিরুল ইসলাম, গোলাম মোস্তফা, কবির আহমেদ, আসাদুজ্জামান,  মল্লিকা আক্তার, শাহীন আলম, নার্গিস বেগম প্রমুখ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা কবির আহমেদ।
মোনাজাতের পর প্রতিষ্ঠান প্রধানের হাতে প্রতিষ্ঠানের জন্য গিফট তুলে দেয় পরীক্ষার্থী ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক সহ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিবে ২১০ জন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন