POPULAR BD NEWS
Popular BD News Logo

সাকিব আল হাসান বিমানের ক্যাম্পেইনে অংশ নেবেন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪ | সময়: ১২:৫০ অপরাহ্ণ

‘বিমান ঢাকা ট্রাভেল মার্ট-২০২৪’ উপলক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টল পরিদর্শন করবেন। এ সময় তিনি বিমানের স্টলে উপস্থিত হয়ে বিমান সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও ব্র্যান্ডিং বিউটিফুল বাংলাদেশ উইথ বিমান ক্যাম্পেইনে অংশ নেবেন।

 

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ স্টল পরিদর্শন করবেন।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট- ২০২৪’।

আন্তর্জাতিক পর্যটন মেলার ১৯তম আসরটি ৮ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দা বাংলাদেশ মনিটর মেলাটির আয়োজন করছে।

উল্লেখ্য, এবারের ঢাকা ট্রাভেল মার্টে দেশি-বিদেশি প্রায় ৭০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১০০টি বুথ এবং প্যাভিলিয়ন তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। ভিজিটররা মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্যাকেজ ও মূল্যছাড় পাবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন