POPULAR BD NEWS
Popular BD News Logo

দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ 

মোশাররফ হোসেন নয়ন | প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪ | সময়: ৬:৪৩ অপরাহ্ণ
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের  বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গভর্নিং বডির সভাপতি মোঃ নুর হোসেন পাটওয়ারী।
উদ্বোধন শেষে বিদ্যালয়ের মাঠে মনোমুগ্ধকর আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  অনুষ্ঠান সম্পন্ন হয়।
দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক জনাব শাহনেওয়াজ টেলুর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক জনাব, আব্দুর রহমান ও মোঃ সালাহ উদ্দিন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, শিক্ষার্থীদের  সুস্থ-সবল ও সুন্দর করে গড়ে তোলার উপযুক্ত সময় হচ্ছে স্কুলজীবন।  সুস্থ শরীর গঠনে তাদেরকে নিয়মিত ক্রীড়া-খেলাধুলা ও শরীর চর্চার প্রতি উৎসাহ যোগাতে হবে।  পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর দায়িত্ব স্কুলের সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের।  শরীর ভালো থাকলে মনও প্রফুল্ল থাকে।  তাছাড়া, সুশৃংখল জীবন গঠনে ক্রীড়া-খেলাধুলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের  শিক্ষার্থীরা শিক্ষা, দীক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে আলো ছড়াবে এটাই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম শিকদার, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া,  সিনিয়র সহ-সভাপতি জনাব এম এ বাশার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম।
অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন উপজেলার মুক্তিযুদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য জনাব নুরুল আমিন পাটওয়ারী, সদস্য জহির হোসেন, বাচ্চু কোতয়াল, মনির হোসেন পাটওয়ারী, আব্বাস উদ্দিন বেপারী, আমেনা বেগমসহ আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক ভুমিকা রাখে। খেলাধুলায় মনোনিবেশ করে মাদক থেকে বিরত থাকতে হবে।
রনন/নি
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন