কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ব্যাটারীচালিত অটো টমটম জব্দ করা হয়।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চান্দুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে ৭৫ বোতল ফেন্সিডিল’সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন যগুপুর দক্ষিণ পাড়া গ্রামের আলী আজমের ছেলে মোঃ সোহেল রানা (২৪)।
র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।