POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪ | সময়: ৪:১৭ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার নরায়ণপুর পৌরসভার কাশিমপুর এলাকা থেকে নিখোঁজ শরীফ খানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কাশিমপুর দেওয়ানজি বাড়ীর পুকুর পাড়ে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।

মৃত শরীফ খান কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কোয়া গ্রামের আব্দুল আলীর ছেলে। গেলো সোমবার বিকালে বাড়ী থেকে বেরিয়ে আর বাসায় ফেরেনি শরীফ খান।

 

মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ রিপন বালা বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃতদেহ ময়না তদেন্তর জন্য মর্গে পাঠানো হবে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শরীফের স্ত্রী, দুই ছেলে রয়েছে। সে পেশায় পিকআপ চালক ছিলেন। একটি দুর্ঘটনার পর আর গাড়ী চালানো হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন