POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে ছেবত আলী প্রধান ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

মতলব দক্ষিণ প্রতিনিধি | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২০ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ

মতলব পৌরসভার ৭ নং ওয়ার্ডে মরহুম ছেবত আলী প্রধান ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ওই ওয়ার্ডের উত্তর নলুয়া ( আশ্রম) এলাকায় ৫ শতাধিক দুস্থ নারী-পুরুষদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী ( মাথাপিছু ১০ কেজি করে চাল) বিতরন করা হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল- আমিন ফরাজী,পৃষ্ঠপোষক হাজী নুরুল ইসলাম ইকবাল।

এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম ছেবত আলী প্রধান ফাউন্ডেশনের প্রধান দোলোয়ার হোসেন মেম্বার, বোয়ালিয়া বলিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ মেম্বার,মোঃ রুহুল আমিন মৃধাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।খাদ্য সামগ্রী বিতরনের প্রদান উদ্যেক্তা ও সার্বিক সহযোগিতায় ছিলেন এডভোকেট আল – আমিন হোসেন উজ্জল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন