POPULAR BD NEWS
Popular BD News Logo

দোয়াগন্ডা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের সনদ প্রদান

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪ | সময়: ৫:৫৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দোয়াগন্ডা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৮জন হাফেজ ছাত্রকে সনদ প্রদান করা হয়েছে।

 

শনিবার সকালে মাদ্রাসাটির হলরুমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ হুজ্জাতুল্লার সভাপতিত্বে ও শিক্ষক হাফেজ মহিউদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পাঁচৈ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফিজ আব্দুল কাইয়ুম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, আল কাউছার একাডের সিনিয়র শিক্ষক মো. নাছির উদ্দীন, ফখরুল আবেদীন ফাহাদ, কামরুজ্জামান, আরিফ হোসেন ও বাতিঘর মানব কল্যাণ সংস্থার সভাপতি শাহ জালাল মানিক প্রমূখ।

 

অতিথিদের বক্তব্য শেষে, হাফেজ সাকিব আল হাসান, ইয়াহইয়া আনাছ, মো. মিরাজ, মো. মিনহাজ, মো. আমজাদ হোসেন আরমান, আব্দুর রহমান, সাকিব মাসুম ও মো. তানভীর হোসেনকে সনদ প্রদান করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে ওই সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন