POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৪ | সময়: ১২:৪৯ অপরাহ্ণ

চাঁদপুর শহরের জোর পুকুরপাড় এলাকায় ভোক্তা অধিকার লঙ্গন, আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছাড়া অবৈধ কসমেটিকস রাখা এবং বিক্রির দায়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, আজ শহরের জোড়পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছাড়া অবৈধ কসমেটিকস রাখা ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবকে মালঞ্চ স্টোরকে ১৫ হাজার টাকা এবং সপ্তডিঙ্গা স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপরে শহরের পালবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিলাপি তৈরি, প্রদর্শন ও সংরক্ষণের দায়ে  মানিকের জিলাপির দোকানকে ১০ হাজার টাকা, ঘোষ কেবিনকে ১০ হাজার টাকা, ঘোষের দোকানকে ১০ হাজার টাকা, মা সুইটসকে ১০ হাজার টাকা, বাসুদেব ঘোষকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৭ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে চাঁদপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ও জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করেন। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন