POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ আল কাউসার মাদ্রাসার শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, অভিযোগের তীর স্বামীর দিকে

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪ | সময়: ৫:৫৫ অপরাহ্ণ
হাজীগঞ্জ আল কাউসার মাদ্রাসার শিক্ষক সোহেলের স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গাজী বাড়ীর খোরশেদ মিয়ার বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়রা কেউ বলছেন পরিকল্পিত হত্যা আবার কেউ বলছেন আত্মহনন।
হাজীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মিন্টু দত্ত জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর মূল রহস্য উদঘাটন করা যাবে।
গেলো চারমাস আগে উপজেলার ৫নং সদর ইউনিয়ন কাজিরগাঁও পাটওয়ারী বাড়ীর খোকন পাটওয়ারী মেয়ে ইশরাত জাহান ইভা(১৮) সাথে মতলব উত্তর উপজেলার বলাইকান্দি প্রধানিয়া বাড়ির চুন্ন প্রধানের ছেলে সোহেল(৩২) এর পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিয়ের পর থেকে চাকরীর সুবাদে আল কাউসার মাদ্রাসার শিক্ষক সোহেল হাজীগঞ্জ মকিমাবাদ গাজী বাড়ীতে বাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন দুপুরে ঘরের জানালার গ্রিল এর সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ ইশরাত জাহান ইভা।
আত্মহত্যার বিষয়ে স্বামী সোহেল জানান, এই ঘটনার সময় তিনি স্কুলে ছিলেন। তিনি তার স্ত্রীর মুঠোফোনে একাধিকবার ফোন করার পরেও রিসিভ না করায় বাড়িতে ছুটে আসেন। তখন তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান তার স্ত্রী ঘরের জানালার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কেন এই আত্মহত্যা করেছেন তার জানা নেই। তাদের সাথে কোন পারিবারিক দ্বন্দ্ব নেই।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন