POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষকের মারামারি: বিচারের দাবীতে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪ | সময়: ৫:৩৭ অপরাহ্ণ

হাজীগঞ্জে একটি মাদ্রাসার অধ্যক্ষের সামনে দুই শিক্ষকের মারামারির ঘটনায় শিক্ষকদের বিচারের দাবীতে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরিচালনা পর্ষদ অভিযুক্ত দুই শিক্ষককে শোকজ করেন।

বুধবার সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে দুই শিক্ষককের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবীতে মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

তবে মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুদ্দিন ঘটনার বিষয়ে কথা না বলতে নারাজ।

মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে মাদ্রাসার শিক্ষক দিদার হোসেন নবম শ্রেণির ক্লাস নিতে গিয়ে কিছুটা বিলম্ব করেন। ক্লাস শেষে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন তিনি। ক্লাসে বিলম্ব হওয়ার কারণ জানতে চান অধ্যক্ষ। একপর্যায়ে কথার মাঝে আরেক শিক্ষক হাসান অধ্যক্ষের সাথে দিদারকে শাসিয়ে তর্কে জড়ান। অধ্যক্ষের সামনেই শিক্ষক দিদার ও হাসানের মারামারির ঘটনা ঘটে। পরে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানতে চাইলে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এম এ হাসেম হাসু বলেন, শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে অভিযুক্ত ওই দুই শিক্ষককে শোকজ করা হয়েছে। শিক্ষকদের এমন অশালীন আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন