POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে লাইসেন্স নবায়ন ও নানান অনিয়মের অভিযোগে ১১ হাসপাতালকে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪ | সময়: ৪:১১ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারের ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার হাজীগঞ্জ বাজারে সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) মেহেদী হাছান মানিক পৃথক দুইটি অভিযানের নেতৃত্ব দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫২ ও ৫৩ ধারায় লাইসেন্স নবায়ন না থাকা ও সার্টিফিকেট ছাড়া নার্স নিয়োগসহ নানান অনিয়মের অভিযোগে হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ও এইচ জি হেলথ কেয়ারকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা, মিডওয়ে হসপিটালকে ৩৫ হাজার, একুশে হাসপাতালকে ২০ হাজার, রয়েল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার, হাজীগঞ্জ মুন হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, আরিয়ানা মেডিকেল সেন্টারে ৩০ হাজার টাকা, শাহ মিরান হাসপাতালে ২০ হাজার টাকা, শাহজালাল মেমোরিয়াল হসপিটালে ১০ হাজার টাকা ও হাজীগঞ্জ কমপ্যাথে ১০ হাজার টাকা সহ মোট ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম, উপজেলা স্যনাটারী ইন্সপেক্টর রমিজ উদ্দিন ও উপ-পরিদর্শক নাজিম উদ্দীন প্রমুখ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন