POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

সুমন আহমেদ | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪ | সময়: ৭:১২ অপরাহ্ণ
মতলব উত্তর উপজেলার বর্তমান সময়ের আলোচিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশও প্রবাস)”এর ৬১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ১ বছরের জন্য ঘোষণা করা হয়েছে। (২২জানুয়ারি) সোমবার এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে মোঃ পারভেজ রহমান দূর্জয় কে সভাপতি, মোঃ রাসেল হোসাইন কে সাধারণ সম্পাদক ও মোঃ নাহিদ মল্লিক কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের নির্বাহি সদস্য হিসেবে মোঃ জাহিদ হাসান কে ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ রোবেল ইসলাম রাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মিয়াজী, যুগ্ম-সাধারন সম্পাদক এস এ শাহাদাত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তওসিফ তানজিল, অর্থ বিষয়ক সম্পাদক (কোষাধ্যক্ষ) মোঃ মাহিবীর হোসেন, সহ-কোষাধক্ষ্য মোঃ টিপু আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ হৃদয় আহমেদ শান্ত, দপ্তর সম্পাদক আসিফ খান, ক্রীড়া সম্পাদক লোকনাথ চক্রবর্তী, সমাজ কল্যাণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হুমায়ন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ সাইফুল, মহিলা বিষয়ক সম্পাদক মাসা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ডালিয়া আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক দিনা খানম।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, মোঃ নাহিদ, শাকিল হাসান, মাসুম লস্কর, মোঃ ফয়সাল, আর এস শাহাদাত হোসেন, নবী চৌধুরী, আজিম হোসেন, জোবায়ের আহমেদ, হাসান আহমেদ, রিয়াদ হোসাইন, শান্ত হোসাইন, মেহেদী হাসান, জামিল হোসাইন, সুজন, বাপ্পী মুন্সী, মেহেদী হাসান মুন্না, মহিউদ্দিন দিপু, তানভীর ইসলাম, গোলাম রাব্বানী, ইকবাল হোসেন সুজন, মোঃ রাব্বী, সাইদুল ইসলাম আবির, মেহেদী হাসান, মোঃ সাইফুল, মোঃ রনি, শাকিল খান, মিনহাজুল ইসলাম, এম. রাসেল রহমান, এ আর হোসাইন মোঃ নাসির, মাইদুল ইসলাম নিরব, মেহেদী হাসান, মোহাম্মদ হাবিব, রহমতুল্লাহ রুবেল, শাকিল ইসলাম আকাশ, লিমন প্রধান, ফরহাদ রহমান রিফাত, শরীফ সরকার, অরবী ইসলাম, আরিয়ান আহমেদ রাকিব।
কমিটি ঘোষণা শেষে সংগঠনের নির্বাহি সদস্য মোঃ জাহিদ হাসান তার মুঠোফোনে জানান, সংগঠনের সেবামূলক কার্যক্রম তরান্বিত রাখতে সংগঠনের উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে অত্র কমিটি অনুমোদন দিয়েছি। আমি আশারাখি, নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে যথাযথ ভূমিকা রাখবে। নির্বাচিত সকল স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
উল্লেখ্য যে, স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস) দীর্ঘদিন যাবৎ মতলব উত্তর উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তাদের সাধ্যানুযায়ী সহায়তা দিয়ে যাচ্ছে।
বিশেষভাবে উল্লেখ যে, সংগঠনের অধিকাংশ সদস্যই প্রবাসী। প্রবাসে নিজের ঘাম ঝড়ানো কষ্টে অর্জিত অর্থ দেশে থাকা অসহায় সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করতে দেশে থাকা একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত হয় এই সংগঠন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন