POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ৫২তম জাতীয় শীতকালীন প্রতিযোগীতা

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪ | সময়: ১:৫৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে ৫২ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ১৮টি পুরস্কার পেয়েছে শিক্ষার্থীরা।

রোববার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন