POPULAR BD NEWS
Popular BD News Logo

নারায়নপুরে ম্যাক্স ভি আই পি হসপিটালের উদ্বোধন

মাহফুজ মল্লিক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০ | সময়: ৮:৪৪ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ম্যাক্স ভিআইপি হাসপাতাল( প্রাঃ) লিঃ ও এর সহযোগী প্রতিষ্ঠান ম্যাক্স মিনি বাজার ( প্রাঃ) এবং ম্যাক্স কপি’র উদ্ধোধন করা হয়। ২৫ সেপ্টেম্বর ( শুক্রবার) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।

ম্যাক্স ওয়ান কর্পোরেশন (প্রাঃ) এর চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ কায়সার আহমেদ ( কায়েছ)এর সভাপতিত্বে ও পরিচালক শেখ ফজলুল করিম সেলিমের পরিচালনায় প্রজেক্টের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ম্যাক্স কর্পোরেশন (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ ওমর ফারক শাহীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক জসিম উদ্দিন বেপারী,সাংবাদিক আসিক খান।পরে ম্যাক্স ভিআইপি হসপিটাল, ম্যাক্স মিনি বাজার ও ম্যাক্স কপি সেন্টার পরিদর্শন করেন অতিথি ও সাংবাদিকবৃন্দ।এসময় সামাজিক,রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন