POPULAR BD NEWS
Popular BD News Logo

বাকিলায় দুষ্কৃতকারীর হামলায় আতঙ্কিত একটি পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ
হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নে অজ্ঞাত দুষ্কৃতকারীদের হামলায় আতঙ্কিত অবস্থায় দিন পার করছে একটি পরিবার।
গেলো বৃহস্পতিবার রাতে বাকিলা ইউনিয়নের স্বর্ণা হাজী বাড়ীর ভুক্তভোগী সাইফুল ইসলামের বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে দুষ্কৃতকারীরা।
এ ঘটনায় ভুক্তভোগী অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে হাজীগঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, ভুক্তভোগী সাইফুল ইসলাম চাকরীর সুবাধে পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় থাকা হয়। মাঝে মধ্যে গ্রামের বাড়ি এসে দেখাশোনা করে যান। ঘটনার দিন রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা টিনশেডের বসতঘরে প্রবেশ করে ভাংচুর চালায় এবং প্রয়োজনীয় মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে। কোন মালামাল চুরি না করলেও ভীতি সৃষ্টি করতে দেশীয় অস্ত্র ঘরের বারান্দায় সাজিয়ে রাখে। খবর পেয়ে ভুক্তভোগী দ্রুত বাড়িতে প্রবেশ করে এমন অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, নাম প্রকাশে অনিচ্ছুক দীর্ঘদিন ধরে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। কিন্তু এইসব ঘটনায় কারো সাথে কখনো মনোমালিন্য হয় নি। তবে কেনো কে বা কাহার ঘরে প্রবেশ করে ভাংচুর চালায় এবং কোন মালামাল না নিয়ে অস্ত্র ঘরে সাজিয়ে রেখে প্রাণনাশের ইঙ্গিত দিচ্ছে। এমতাবস্থায় উপায়ান্তর না দেখে স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হয়েছেন।
এদিকে ভুক্তভোগীর চাচাতো ভাই শুকুর আলম এ ঘটনা প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন যে বা যাহারা এমন ঘটনার সাথে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন