জুমার নামাজ আদায় শেষে মিলাদের আয়োজন এর মাধ্যমে মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিলওয়াই দক্ষিণপাড়া বায়তুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়ার আয়োজনের মাধ্যমে কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন তপদার মুসল্লিদের কাছে দোয়া-কামনা করেন।
হাজীগঞ্জ শহর যুবলীগ সদস্য উদীয়মান যুব লীগ নেতা, হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
হাজীগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ সকল নেতাকর্মীদের সাথে রয়েছে তার নিবিড় যোগাযোগ, নিজ দলকে সুসংগঠিত রাখতে তিনি সর্বদা অগ্রনী ভুমিকা রাখেন। কোন নেতাকর্মী বিপদে পড়লে যেকোন সাহায্যে তিনি সর্বাগ্রে এগিয়ে আসেন বলে তার সমর্থকেরা জানান।
মো.জসিম উদ্দিন তপদার জানান, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে, আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় অংশীদার হতে, আসন্ন হাজীগঞ্জ পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ড এ কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন প্রার্থী। আমি নির্বাচিত হলে, অত্র ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে সচেষ্ট হবো। ৩ নং ওয়ার্ডকে পৌরসভার সর্বাধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে উক্ত ওয়ার্ডের বাসিন্দাদের উপহার দিব ইনশাআল্লাহ।