POPULAR BD NEWS
Popular BD News Logo

বাতিঘর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪ | সময়: ৪:২২ অপরাহ্ণ
সামাজিক সংগঠন বাতিঘর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে চাঁদপুর জেলার চারাটি উপজেলার বিভিন্ন এতিমখানা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী সংগঠনটির সদস্যরা জেলার হাজীগঞ্জ উপজেলার পাঁচটি এতিমখানা, ফরিদগঞ্জ উপজেলার একটি এতিমখানা, শাহরাস্তি উপজেলার একটি এতিমখানা ও কচুয়া উপজেলার দুইটি’সহ মোট নয়টি এতিমখানার শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
ওই সময় একটি হেফজ্ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
পরে শীতার্ত শতাধিক মানুষের মাঝেও বিতরণ করা হয় শীতবস্ত্র। শীতের মাঝে উপহার পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বাতিঘর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী জানান, অন্যের অর্থায়নে শীতার্ত শিক্ষার্থী ও মানুষের মাঝে এই সামান্য উপহার তুলে দেওয়া হলো। এসব মানবিক কাজে সকলের দোয়া ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
দিনব্যাপী শীতবস্ত্র বিতরণে সংগঠনটির সভাপতি মোহাম্মদ শাহ্ জালাল মানিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ডাঃ মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারী, মোহাম্মদ জসিম মুন্সি, মোহাম্মদ ইয়াছিন বরকান্দাজ, মোহাম্মদ নাছিমুল বারী হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ নাহিদ হোসেন প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন