দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ম বারে মতো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নেতাকর্মীরা ফুলেল সংবর্ধনা জানান।
শনিবার বিকালে হাজীগঞ্জ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর(অব:)রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
তিনি নেতাকর্মীদের উদ্যোশে বলেন, আমরা যারা আজকে একত্রিত হয়েছি। কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, ধান্ধাবাজ আমাদের সাথে নাই, আমরা তাদের নিবো না। বেইমান মোনাফেকের বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম। গনতন্ত্র নিয়ে সামনে এগিয়ে যবো। সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন এর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমেদ খসরু ও হাবিবুর রহমান লিটন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ইকবালুজ্জামান ফারুক, আলহাজ্ব সেলিম মিয়া, অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক মো. সেলিম, মো. বিল্লাল হোসেন মজুমদার, রোটা. এস.এম মানিক, সাবেক ছাত্রনেতা সত্য ব্রত মিঠন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ, আবু তাহের, ফরহাদ হোসেন রতন, যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।