POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪ | সময়: ৭:৩৩ অপরাহ্ণ
‘মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ‘এই স্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসা স্বপ্নতরু সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই শীতবস্ত্র অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, এনটিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি ও স্বপ্নতরু সামাজিক সংগঠনের সাবেক সভাপতি শরীফুল ইসলাম।
এরপরেই স্বপ্নত সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা চাঁদপুর কালীবাড়ি রেলওয়ে স্টেশনে ও ওয়ারল্যাস মোড়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এবং শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রিক্সা ও অটোরিকশা চালকদের মাঝে কান টুপি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের সদস্য মানবিক পুলিশ খ্যাত আপন হোসাইন মানিক, সাংবাদিক সুমন , সামাজিক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মিশু সানজিদা,  সাংগঠনিক সম্পাদক রিয়াদ শাওন, প্রচার সম্পাদক সাইম পাটোয়ারী, সজিবুর রহমান শেখ (অনিক), শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক এমরান গাজী প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন