POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন

ইসতিয়াক জামান নাফিজ | প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০ | সময়: ৭:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ ও ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর )বিকেলে কলাকান্দা ইউপি কমপ্লেক্স মাঠে ইউনিয়ন যুবলীগের সভাপতি সোবহান সরকার সুভার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক মেহেদী মাসুদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহিরুল ইসলাম।
প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল,প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দজী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের, কাজী হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী সাবিনা ইয়াসমিন স্বপ্না, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র ছাত্রী সংসদের জিএস রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, অ্যাডভোকেট সেলিম মিয়া,কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম মনির হোসেন, যুবলীগ নেতা বোরহান উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার, আবু হানিফ অভি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন