POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে মতিবিনিময়

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪ | সময়: ৮:৩২ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়।

শুক্রবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রোটা. আহসান হাবিব অরুন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছেন।

হাজীগঞ্জ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় তিনি বলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পাশে থেকে ছয় বার প্রত্যক্ষভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছি। এবার নিজে উপজেলা পরিষদে নৌকা প্রতীক পেলে গণমানুষের জন্য সেবা করার সুযোগ চাই।

উল্লেখ্য, রোটা. আহসান হাবিব অরুন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে। তার চাচা মহান স্বাধীনতা সংগ্রামে মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা ওমর ফারুক মজনু। রাজনীেিত রোটা. আহসান হাবিব অরুন ছাত্রলীগের কর্মী হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে আরো বেশি গতিশীলকরণে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন