বোগদাদিয়া-৭ যাত্রীবাহি লঞ্চের কেবিন থেকে জয়নাল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। পরে লঞ্চের কেবিন থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
১৯ জানুয়ারী শুক্রবার ঢাকা থেকে চাঁদপুর ঘাটে আসার যে কোন সময় লঞ্চের নিচতলার ১০৩ নাম্বার কেবিনে তার মৃত্যু হয়।
বোগদাদিয়া লঞ্চ-৭ এর মাষ্টার কলিমুল্লাহ জানান, সকাল ৮ টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে লঞ্চটি পৌনে ১২ টায় চাঁদপুর ঘাটে আসে। ঘাটে আসারপর সকল যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নিচতলার ১০৩ কেবিনের যাত্রী বের হয় না। পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়া শব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায়, তিনি নিচে পড়ে আছে। বিষয়টি সাথে সাথে নৌ থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তার উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লঞ্চের টালী খাতায় তিনি জয়নাল নাম অন্তভুক্ত করেছেন।
চাঁদপুর নৌ থানার এসআই জহির জানান, খবরটি জানতে পেরে লঞ্চে ছুটে এসে জয়নালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সে ঢাকায় একটি টেইলার্সে কাজ করে বলে টেইলার্সের মালিকের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন তার বাড়ি শরিয়তপুর জেলায়। কেবিনে তিনি একা থাকায় পূর্নাঙ্গ পরিচয় পাওয়া যায় নি। তবে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ মুনসুর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগী মৃত্যুবরণ করেছে। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোন কারণ বলা যাচ্ছে না।