POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা মরহুম আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুবার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ | সময়: ৮:৫১ অপরাহ্ণ

আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কোরআন খতম দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসায় আনন্দ টিভি পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

আনন্দ টিভির চাঁদপুর প্রতিনিধি এইচ.এম নিজামের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ।

তারা বলেন, আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ সিকদার আমাদের দেশের একজন সূর্যসন্তান। তিনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। সিনেমা জগতে তার অনেক ভূমিকা রয়েছে। আজ তার প্রতিষ্ঠিত আনন্দ টেলিভিশন সংবাদ মাধ্যমেও ভূমিকা রাখছে। এমন একজন গুণী মানুষের মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।

এছাড়াও উপস্থিত ছিলেন, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি ওয়াদুদ রানা, এখন টেলিভিশনের রিপোর্টার তালহা জুবায়ের, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, ডিবিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, বাংলা টিভির চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেল, এটিএন নিউজের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালী, দৈনিক ইত্তেফাকের চাঁদপুর প্রতিনিধি শাহরিয়ার পলাশ, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন পাটোয়ারী, দৈনিক শপথ পত্রিকার রিপোর্টার রাসেল পাটোয়ারী সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন ওলামায়ে কেরাম ও মাদ্রাসার ছাত্র শিক্ষকরা।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওয়ারলেস বাজার ফজলুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি আল আমিন।

মিলাদ মাহফিলের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ সিকদার এর রুহের মাগফেরাত কামনা করে বিভিন্ন ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক ও হাফেজ এতিমরা কোরআন খতম করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন