POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক এক: পালিয়েছে পাঁচ ডাকাত

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪ | সময়: ৭:১০ অপরাহ্ণ
হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত সদস্য’কে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকালে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এর আগে বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভা বদপুর কবিরাজ বাড়ীর সামনে থেকে নজরুল ইসলাম ওরপে মফিজ গাজীকে গ্রেফতার করা হয়।
ওই সময় পুলিশ একটি পিক-আপ, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
আটককৃত ডাকাত সদস্য মফিজ গাজী ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর ভাঙ্গা গাজী বাড়ীর বাসিন্দা।
পুলিশ জানায়, ডাকাতদলের আরো পাঁচ সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ বলেন, এ বিষয়ে হাজীগঞ্জ থানায় ছয় ডাকাত সদস্যের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ চুরি, ছিনতাইসহ ডাকাতি করে আসছে। ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযানে অংশ নেয় হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক নাজিম উদ্দীন ও সুকান্ত মজুমদারসহ তাদের সঙ্গীয় ফোর্স।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন