POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি মা ও শিশু হাসপাতাল সিলগালা: এক লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪ | সময়: ৪:২৬ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার কালীবাড়ীর মা ও শিশু হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

ওই সময় এক লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শাহরাস্তি উপজেলার কালীবাড়িতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রেজওয়ানা চৌধুরী। ওই সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছির উদ্দীন।

তবে এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মিলন বলেন, ২০২৩ সাল পর্যন্ত তাদের হাসপাতালের মেয়াদ ছিল। নতুন করে এখনো নবায়নের জন্য আবেদন করা হয়নি।

 

জেলা সিভিল সার্জন মো. সাহাদৎ হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া নতুন নির্দেশনানুযায়ী অভিযান শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে শাহরাস্তি মা ও শিশু হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন