POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই শিশুর করুণ মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৪ | সময়: ৫:৫৩ অপরাহ্ণ
কচুয়ায় পুকুরে ডুবে সহোদর দুই ভাইয়ের দুই সন্তানের করুণ মৃত্যুর ঘটনা ঘটে।
গেলো শনিবার সকালে উপজেলার পূর্ব কালচো গ্রামে এ ঘটনা ঘটে। এ মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়ে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন শোকাহত পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জ্ঞাপন করেন।
পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে চেক প্রদান করেন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, ইউপি সদস্য মোঃ বাচ্চু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন