POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন শুরু ২২ জানুয়ারি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৪ | সময়: ১:১৪ অপরাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তির আবেদন শুরু হবে ২২ জানুয়ারি। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হবে। চলবে আগামী ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১০ মার্চ।

সূত্র: প্রথম আলো

E/N 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন