POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে অরক্ষিত পানির পাম্পে চাদর পেঁচিয়ে নারীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অরক্ষিত পানির পাম্পে চাদর পেঁচিয়ে এক নারীর হাত ও মাথার চুল আটকে মৃত্যু হয়েছে। পুলিশ ওই নারীর উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

 

রোববার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার মেঘনা নদীর পাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নারীর নাম রজবুন নেছা (৮০)। তার স্বামী শুক্কুর মিয়া।

 

সে পুরানবাজার নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা।

 

স্থানীয়রা জানায়, রজবুন নেছা বিভিন্ন স্থানে বোতল কুড়াত। বিকেলে নদীর পাড়ে বোতল খুঁজতে আসে। ওই সময় শামীমের অটো পাম্পে অসাবধানতায় চাদর পেঁচিয়ে হাত ও মাথার চুল আটকে যায়। সেখানে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম জানান, ওই নারীর মৃত্যুর বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই। জেলা প্রশাসকের অনুমতিক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন