হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকোরা ছোট ফকির বাড়ীর শামসুল হকের (৮২) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর লাওকোরা ঈদগাহ প্রাঙ্গনে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাওকোরা ফকির বাড়ী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
মরহুম শামসুল হক বুধবার সকাল ১০ টায় বার্ক্য জনিত কারণে রাজধানীর শমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্ জীবনে তিনি রাজধানীর একটি পেপার মিলসের প্রকৌশলী বিভাগে নিয়োজিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে এলাকাবাসীর মাছে শোকের ছায়া নেমে আসে।
