POPULAR BD NEWS
Popular BD News Logo

রোগী দেখতে দেখতেই মারা গেলেন চিকিৎসক

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪ | সময়: ২:১৮ অপরাহ্ণ

মৌলভীবাজার সদরের কাশীনাথ রোড এলাকার নিজ বাসায় রোগী দেখছিলেন মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা.শফিক উদ্দিন আহমদ।এ সময় তিনি হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

বুধবার ১০ জানুয়ারি দুপুর ২টা ৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে বয়স ছিল ৭৫ বছর।

 

ডা.শফিক উদ্দিন আহমদের শ্যালক সাজ্জাদুর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, সম্পর্কে তিনি আমার দুলাভাই হন। আমরা তাকে বড় দুলাভাই ডাকতাম। খুব হাসিখুশি ও রোগীবান্ধব চিকিৎসক ছিলেন। বাসায় নিয়মিত রোগী দেখতেন। গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতেন। বুধবারও বাসায় রোগী দেখছিলেন তিনি।দুপুর ২ টা ৫ মিনিটের দিকে তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে পড়েন।ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।তার এই মৃত্যুতে পুরো পরিবার, আত্মীয়-স্বজন,পাড়া- প্রতিবেশী গভীরভাবে শোকাহত।

 

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজারের সভাপতি ডা. সাব্বির খান বলেন, রোগী দেখা অবস্থায় ম্যাসিভ সিভিএ স্ট্রোক করেন তিনি (ডা . শফিক উদ্দিন আহমেদ)। পরে তাকে মৌলভীবাজারের লাইফ লাইন হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ডা.শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন।এ ছাড়া তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন ।

সূত্র: DBC

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন