POPULAR BD NEWS
Popular BD News Logo

‘নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে মিলাদ ও দোয়া

মোহাম্মদ গোলাম রাব্বি | প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০ | সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
‘নাওপুরা সমাজ কল্যান ফাউন্ডেশন’ এর উদ্যোগে মিলাদ ও দোয়া করা হয়

নাওপুরা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সন্মানিত উপদেষ্টা মন্ডলির সদস্য, মরহুম শামছুল আলম মজুমদার (বি.এস.সি) এর আত্মার মাগফেরাত কামনায় এবং উপদেষ্টা মন্ডলির সদস্য শাহরিয়ার রহমানের শারিরীক সুস্থতার জন্য ‘নাওপুরা সমাজ কল্যান ফাউন্ডেশন’ এর উদ্যোগে ২৩ সেপ্টেম্বর বুধবার বাদ আছর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১১নং গোহট (দঃ) ইউনিয়নের নাওপুরা খানকা শরিফ মাঠে এক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলির সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সদস্য, এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও আলেম ওলামা কেরাম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, শাহরিয়ার রহমান দীর্ঘ ১৫দিন যাবত শ্বাস কষ্টজনিত সমস্যায় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাদিন আছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন