POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ | সময়: ৬:২৩ অপরাহ্ণ

হাজীগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

সোমবার দুপুরে উপজেলার আলীগঞ্জ এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

 

তিনি বলেন, হাজীগঞ্জ এর আলীগঞ্জ এলাকায় নোংরা পরিবেশের কারণে বেকারি ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকসর দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের বাজার তদারকি অভিযান অব্যাহত থাক বলে জানান এই কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন