POPULAR BD NEWS
Popular BD News Logo

নোয়াখালীতে ছুরিকাঘাতে তরুণকে হত্যা: আটক দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪ | সময়: ৫:৩৬ অপরাহ্ণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন আসিফ (২২) একই উপজেলার পৌর হাজীপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ইসমাইল হোসেন আসিফ সকাল সাড়ে ১১টার দিকে দুজনকে নিয়ে একটি মোটরসাইকেলে পূর্ব একলাশপুর গ্রামের ইসমাইল মেস্ত্রীর বাড়ির প্রয়াত শামছু মিয়ার ছেলে মো. লোকমানের (৫৫) ঘরে যায়। কিছুক্ষণ পর ওই ঘর থেকে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ঘরের সামনে ইসমাইলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। তবে ঘটনার পরপরই ঘর থেকে বাকিরা সরে যায়।

খবর পেয়ে জেলা পুলিশ ও বেগমগঞ্জ থানা–পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান, পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে ইসমাইল হোসেন আসিফের ঘাড়ে আঘাত করে তাকে খুন করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন