POPULAR BD NEWS
Popular BD News Logo

মিয়া খালিফা প্রাণ দিতে চান পাকিস্তানের জন্য!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২০ | সময়: ৫:০৫ অপরাহ্ণ

আবারো খবরের শিরোনামে লেবাননের সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে মিয়াকে বলতে শোনা গিয়েছে, তিনি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারেন।

একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মিয়া বলছেন, ‘‘পাকিস্তানের জন্য আমি আমার প্রাণ দিতে পারি।’’

গত মাসে সৌদি আরবে এক পাকিস্তানি স্কুলের একটি অনুষ্ঠানে দেখা যায় শিক্ষার্থীরা সকলে জানাচ্ছে তারা তাদের দেশকে কতোটা ভালোবাসে। সেই সময় এক ছাত্রী মঞ্চে উঠে জানায়, সে পাকিস্তান‌ের জন্য প্রাণ দিতে পারে। মাইক্রোফোন হাতে জোরের সঙ্গে সে ওই কথা জানায়। এরপরই তার সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই শেয়ার করতে থাকেন সেটি।

মিয়া খলিফাও ভাইরাল হওয়া এই ভিডিওর ট্রেন্ডে গা ভাসান। তিনিও বলে ওঠেন, ‘‘আমি পাকিস্তানের জন্য আমার প্রাণ দিতে পারি।’’

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রথম থেকে জনপ্রিয় হয়ে যাওয়ার পরে সেটি টিকটকেও চলে এসেছে। জনপ্রিয় এই ভিডিওটি খুব পছন্দ হয়েছে পাকিস্তান ও অন্যান্য দেশের মিয়া খালিফা-ভক্তদের। এমনকী কোনো কোনো পাকিস্তানি ভক্ত এই ভিডিওটি ব্যবহার করে ভারতীয়দের বিদ্রূপও করতে শুরু করেছে।

লেবাননের বেইরুটে জন্মানো মিয়া খালিফা ২০১৪ সালে পর্ন ছবির দুনিয়ায় প্রবেশ করেন। সেই সময় তিনি ও তার তৎকালীণ স্বামী প্রকাশ করেন কিছু নগ্ন ছবি। সে বছরের অক্টোবরে পর্ন ছবিতে অভিনয় শুরু করেন তিনি। কিন্তু পরে তিনি ওই ধরনের ছবিতে অভিনয় করা ছেড়ে দেন।

২০১৬ সালের জুলাই মাসে ‘ওয়াশিংটন পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিন মাসের জন্য তিনি নীল ছবিতে অভিনয় করেছিলেন। এবং তারপর তিনি ওই জগৎ ছেড়ে বেরিয়ে আসেন। তিনি বুঝতে পেরেছিলেন এই ধরনের ছবিতে অভিনয় করা তার পক্ষে সম্ভব নয়।

সূত্র:-ভোরের পাতা

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন