POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশসেরা কুরআন প্রতিযোগিতায় হাজীগঞ্জের শিহাব মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪ | সময়: ৮:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিযোগিতায় দেশ সেরা হয়েছেন হাজীগঞ্জের মো. শিহাব মজুমদার। তিনি কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ২১তম বার্ষিক পরীক্ষায় হিফজুল কুরআন ৩০ পারা বিভাগে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন।

মো. শিহাব মজুমদার হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মজুমদার বাড়ির প্রিন্সিপাল এমএ মতিন মজুমদারের ছেলে।

এদিকে শিহাবের এই অর্জনে মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার দোয়া চেয়েছেন শিহাবের বাবা মতিন মজুমদার।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন