হাজীগঞ্জে প্রতিবন্ধী পরিবারের চলাচলের পথ বন্ধ করে সড়ক ও জনপথের জায়গায় দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।
গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ (জেট-১০৪৪) সড়কের ৪২তম কিলোমিটারের দক্ষিণ পাশে হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড মকিমাবাদ সর্দার বাড়ির সামনে সড়কের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে আসছে।
সড়ক ও জনপদ বিভাগের প্রায় .০৫৩ পয়েন্ট ভূমি দখল করে ওই বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন খোকন জোরপূর্বক দখল করে দোকান ঘর নির্মাণ করে আসছে। তিনি একই বাড়ির নুরুল ইসলামের ছেলে মোস্তফার পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দোকানঘর নির্মাণের উদ্দেশ্যে দেয়াল নির্মাণ করে রেখেছে। এতে মোস্তফার প্রতিবন্ধী শিশুসহ পরিবারটির চলাচলের পথে বাঁধার সম্মুখিন হচ্ছে।
আনোয়ার হোসেন খোকন সড়ক ও জনপথের জায়গা নিজের পৈত্রিক সম্পত্তি দাবী করে প্রভাব খাটিয়ে নিজের দখলে নেয়। এ ভূমির শেষ অংশে পৌরসভার ড্রেন নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠে।
সরজমিনে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জ পৌরসভার ২১৩নং মকিমাবাদ মৌজার, জেল-৮৩, সিএস খতিয়ান-২৫৮, আরএস খতিয়ান ৪০৮, বিএস খতিয়ান- ১৩৫১, অন্দরে ৬৮৭ দাগে সড়কও জনপথ বিভাগের অধিগ্রহণভূক্ত পশ্চিম অংশে ২৫ শতাংশ সম্পত্তির সড়ক থেকে দক্ষিণ পাশে ৭৫ ফিট ভূমির ৫৩ পয়েন্ট ভূমি দখল করে নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের ভূমি দক্ষিণ পাশে প্রতিবন্ধী শিশুর বাবা মোস্তফা কামালের দ্বোতলা বাড়ি। প্রতিবন্ধী ছেলে নুর হোসেন নাদিমের ভবিষ্যতের কথা চিন্তা করে পৈত্রিক সম্পত্তি বিক্রয় করে দ্বোতলা বাড়ি নির্মাণ করে।
প্রতিবন্ধী পরিবারকে গৃহবন্ধী করে একই বাড়ির খোকন জোরপূর্বক সরকারি সম্পত্তি দখলে নিয়ে দোকান ঘর নির্মাণের উদ্দেশ্যে দেয়াল নির্মাণ করে দখলে নেয়।
গেলো বছরের ৯ অক্টোবর চলাচলের পথ ব্যবহারের অনুমতি চেয়ে সড়ক ও জনপথ বিভাগে আবেদন করেন মো. মোস্তফা। দেয়াল নির্মাণের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্দেশ অমান্য করে দোকানঘর নির্মাণের উদ্দেশ্যে দেয়াল নির্মাণ কাজ চলমান রেখেছেন।
আনোয়ার হোসেন খোকন বলেন, এ জায়গার মালিক আমি, এ জায়গা নিয়ে আদালতে মামলা হয়েছে। রায় আমার পক্ষে এসেছে। পথের জায়গা ছেড়ে দিয়ে দোকান নির্মাণ করেছি।
ভূক্তভোগী মোস্তফা বলেন, আমি পৈত্রিক সম্পত্তি বিক্রয় করে বাড়ি নির্মাণ করেছি। আমার একমাত্র সন্তান প্রতিবন্ধী। তার ভবিষ্যতের কথা চিন্তা করে বাড়ি করেছি। জোরপূর্বক বাড়ির সামনে থাকা সড়ক ও জনপথের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ কাজ করছে খোকন। এতে চলাচলেরর পথ একে বারে বন্ধ হওয়ার উপক্রম। আমি চলাচলের জন্য জায়গাটি ব্যবহার করতে সড়ক বিভাগের কাছে আবেদন করেছি।
এ বিষয়ে হাজীগঞ্জ সড়ক উপ-বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী আবু হানিফ বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগীয় ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।