POPULAR BD NEWS
Popular BD News Logo

ভোটের দিন হরতাল’সহ তিন দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪ | সময়: ৫:৩৪ অপরাহ্ণ

৭ জানুয়ারি ভোটের দিন ও তার আগের দিন ৬ জানুয়ারি হরতাল ডেকেছে বিএনপি। এ দুদিন হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ৬ জানুয়ারি শনিবার ভোর ৬টা থেকে ৮ জানুয়ারি সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ৫ জানুয়ারি শুক্রবার মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে।

গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘাতে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি। সর্বশেষ গত ১ জানুয়ারি ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দুদিনের লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন